স্পর্শসুখ
ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়
স্পর্শসুখ ফিরে ফিরে এসো ।
এখন ই বিদায় নেবে নাকি?
এখন ও মনের ফাঁকে ফাঁকে
তোমার আসা যাওয়া বাকি ।
বিকেল ঘনিয়ে এলে পরে
আলোটা ঘোরায় তার মুখ ।
এখনই বিদায় নিলে তুমি
থেকে যাবে অশান্তি অসুখ ।
বৃষ্টি যা হয়ে গেল মাঠে
মেঘেদের বাড়ি ফেরা দিন ।
কত বৃষ্টি মনের গভীরে
তবু কেন আজ উদাসীন ।
এখনই বিদায় নিলে পরে
গন্ডদেশে থেকে যাবে দাগ ।
স্পর্শসুখ রয়ে গেলে বাকি

No comments:
Post a Comment