নিষিদ্ধ কবিতা
সঞ্জীব ধর
আমার নাতির বউ অধরা, অভিনয় করে খেল ধরা বলে, "শালী ভণ্ড, তারে পৃথিবী থেকে জলদি সরা।"কালুর বাপ অভিনয় করে, ওরে জনপ্রিয়তার ঠেলা! বলে, "মানব জাতির কাণ্ডারি, দিশারি, মুগ, খেসারি মহামানব তো বটে-ই, সর্বশ্রেষ্ঠ মানবও হতে পারে।"
জনপ্রিয়তার ঠেলায় তারে ভাড়া করে ছয় লক্ষ টাকায়মাইক লাগায় কানের পর্দার
চৌদ্দগুষ্টি দিছে কিলায়।
চাঁদা দিয়া সর্বস্বান্ত চাঁনমিয়া, বাজার না করে ঘরে গিয়া বউকে ধরে কিলায় শুকনো
কাঠের পালিশ তক্তা দিয়া। কিল খায় বেচারি যখন চিতল মাছের মত ছটফটায় লুঙির গিট খুলে
সে, বারবার চাই কত আছে তলায়। পঞ্চাশ কোটি টাকায়, আহা! পবিত্র কাজ সুসম্পন্ন ভাই জরিনা বলে, "সখিগো, পেট করে খায় খায়, চল যাই টাইলসের সৌন্দর্যে পেট না হোক, মনডা অন্তত জুড়ায়।"
জনদরদি লিটন ভাই, মানবতার সেবায় কাপড় বিলায় কাপড় নিতে গিয়ে খবর আসে দশজনের প্রাণ নাই। কাপড় পেয়ে
টুনুর মা তার হারানো যৌবন ফিরে পায় খুশিতে পিছন ফিরে চায়, দেখে, কাপড়ের তলা নাই। টুনুর মা চিল্লায় কয়, "শালা, ভিক্ষা না দিয়ে আমায় যাতে ভিক্ষা করতে না হয়
তার ব্যবস্থা করলে কী হয়?"
নিরীহ মন্টু ভাই, তার আবর্জনা চুরি করে নিয়ে যায় অফিসের বস তার অধিকার হরণ করে লুঠেপুঠে খায়।
"শালা চোর, ব্যাটারে ধরি মার, মারি ভাঙি ফেল ঘাড় আসসালামু আলাইকুম, ভালো আছেন তো, স্যার?"
ঝন্টু ভাইয়ের বউকে নিয়ে গিয়ে উল্টায় পাল্টায় চায় কোনোরকমে জানডা বাঁচায়, বলে, " নষ্টা মেয়ে ভাই বুঝলেন, নাহলে কী পরপুরুষের সাথে রাত কাটায়?"
কবিতা পড়ে মুরুব্বি হাবলুর ছোট ভাই কানে দিছে হাত
রেগে গিয়ে কয়, এসব বালের কবিতা পড়িস না রে বাপ !

No comments:
Post a Comment