সুস্মিতা সরকারের দুটি কবিতা
তবু আছি
পাশে নেই, তবুও আছি l
তোমার মনেই বেঁচে আছি,
খুঁজে দেখো আশেপাশে
ছায়ার মতো ঘিরে আছি l
মনের ঘরের জায়গাটা
তোমার ছিল, তোমারি আছে l
ইচ্ছে করেই দূরে থাকি
তোমায় আবার হারাই পাছে l
নাইবা থাকল একটাই ছাদ,
আকাশটা তো তোমার আমার,
নাইবা তোমায় পেলাম পাশে
স্বপ্নে তো পাই হাজার বার l
মুক্তি
দুকূল ছাপানো নদীর মতো,
ছিল তোমার মন l
ইচ্ছেগুলো দুষ্টুমি করত
যখন তখন l
হঠাৎ মনটা হারিয়ে গেল,
চারপাশে আঁধার l
ইচ্ছে গুলো কোথায় গেল
হদিস নেই তার l
হারিয়ে গেল বুঝি কোনো
স্মৃতির অন্ধকারে l
ধুলোমাখা, কান্নাভেজা
গোপন অন্তঃপুরে l
শ্বাসরুদ্ধ হয়ে তারা
মরলো অবশেষে l
পাওয়ার আশাও মুক্তি পেল,
চাওয়াও উধাও শেষে l

No comments:
Post a Comment