ডাঃ সুভাষ চন্দ্র সরকার
"রাধার বিরহ"
যমুনার তীরে বৃন্দাবন মাঝে
শ্যামের বাঁশরী
বাজে,
শ্যাম দরশনে রাই ; সখীগন লয়ে
যমুনায় পথে মিছে কাজে।
শঙ্কিত মনে বুকের
আন্দোলন
থরথর কাঁপে রক্তিম
অধর,
শ্যামের বিরহে
অভিসার লাগি
সখীগন সহ সাজে
সুন্দর।
কপালে কুমকুম
কবরীতে ফুল
হাতে বকুলের মালা,
ঘাঘরা চলিতে রূপ ঝলসায়
বিরহে অন্তরে
জ্বালা।
কুন্দ(ফুল) তুলিবার ছলে ; গুটি গুটি পায়ে
রাধা যায় কুঞ্জ
মাঝ,
ললিতা বিশাখা আঁচল
টানিয়া কয়
ফিরে চলো সখী আজ; হ'ল সাঁঝ।
মন নাহি মানে না
দেখিয়া শ্যাম
কেমনে ফিরিবে ঘর?
শ্যাম বিরহে উতলা
মন

No comments:
Post a Comment