স্মৃতি শেখর মিত্রের দুটি কবিতা--
বন্ধু
বন্ধু ভেবে হাত বাড়ালেই
যে কেউ বন্ধু হবে
সে গুড়ে বালি।
এক পা দু'পা করে এগিয়ে এলেও
কেউ কেউ হঠাৎ দূরে
সরে যায়, ফিরে যায় আপন পরিসরে।
মুখের কথার সাথে
মনের মিল খোঁজা এ বিষম দায়।
চুলে শ্যাম্পুর
প্রয়োগে যেরূপ বহুদিনের সব
খুশকি অনায়াসেই
ধুয়ে মুছে যায়, বন্ধুও এক
লহমায় পর হয়ে
যায়।
নিটোল যৌবন
ভালোবাসা কারে কয়
সে তোমার জানার
কথা নয়।
সদ্য তুমি তের
পুরে চোদ্দোয় পা দিলে।
যদিওবা তোমার
ভ্রূকুঞ্চনে
এখুনি ফুটে উঠে
ভালবাসার রেখা,
চোখের দ্যুতিতে
ভালবাসার আলো.....
তবু জেনে রেখো
চন্দ্রমল্লিকা অথবা
ডালিয়ার মতো
পরিপূর্ণ ফোটার আগে
দীর্ঘদিন যদি
কুঁড়ি হয়ে থাকো
যৌবন তোমার
দীর্ঘস্থায়ী হবে।
নতুবা গোলাপের মতো
ফোটার পরের দিনই

No comments:
Post a Comment