একাকীত্ব বাঁধবে
বলে
আভা সরকার মণ্ডল
একটা জাগতে থাকা
সকাল
জনাকয়েক কুয়াশার
ফেরিওয়ালা..এবং
আর একটু এগোলেই
কিছু রোদ-খেকো
নির্জনতা--
আষ্টেপৃষ্ঠে ঘিরতে
থাকে দু'চোখের খিদে।
পা মেলে বসে থাকা
ঘুঘু ডাকা অপেক্ষা
বুকের মাঝে
জড়িয়ে রাখে শীতলতম কঠোরতা
বেড়ে যায় মন খারাপী আয়ু।
শাওন-ভাদর, না চাইতেই
উপুড় করে দেয়
জমানো জঞ্জাল
শুধু রুক্ষতাকে
দোষারোপ করে ।
সুযোগে মেঘেরা
মুক্তি আঁকে আকাশ জুড়ে
শুধু উপেক্ষা আর বিষণ্ণতার
পছন্দ
সাতনরী হার---
একাকীত্ব বাঁধবে
বলে।

No comments:
Post a Comment