সম্পর্ক / পশুপতি ভদ্র
তোমাকে যুৎসই ধন্যবাদ
অভিনব নিকটে অন্ধকার
অবসরে আহ্নিক আহার
বিষণ্ণ পরিশ্রমে দ্বিখন্ডিত পাথর ।
প্রভু-ভৃত্য অনুশীলন
ধূসর খপ্পরে জৌলুষহীন সমাজ
দ্বিচারিতার আগ্রাসনে সমস্ত পৃথিবী
একনিষ্ঠ শাসনে সদিচ্ছার অভাব ।
খেলাপি ঋণে অস্থির আগুন
দু-মুঠো ভাতে নির্ঝঞ্ঝাট জীবন
অন্ধকারে অগাধ ভালোবাসা
মধ্যবিত্ত এইভাবে বাঁচে ।
দুর্দিনে অসভ্য এক লুটেরা,
হঠাৎ কষে - যুৎসই অভিনন্দন

No comments:
Post a Comment