আমার স্যার
ইন্দ্রনীল মজুমদার
আমার স্যারকে আমি দেখলাম
তা বেশ কিছু বছর পর।
তাঁর বয়স হয়েছে, কিছুটা
রোগাও হয়েছেন,
তবুও আমরা তাঁর হইনি পর।
তিনি আজ পঁয়ত্রিশেরও বেশি বছর ধরে
বাংলাসাহিত্যে ডুবে রয়েছেন।
আজও দেখা যায় সেই স্মিত হাসি
তা যেন গৌরবের ইঙ্গিত করে।
আসলে তিনি বরাবর লড়াই করেছেন,
দারিদ্রের সাথে, সমাজের
সাথে।
লড়াইয়ে জয়ী হয়েছেন বরাবর,
তাই তাঁর গৌরবের হাসি।
আমি আজ তাঁর কাছে গিয়েছি,
তিনি অভ্যাস বশত টেবিলে বসে লিখছিলেন
লেখার ডেস্কে হাত রেখে।
আমার দিকে তাকিয়ে বললেন হাসি মুখে,
“কেমন বুঝছিস জীবনটাকে?
কেমন বুঝছিস সমাজটাকে?”
আমি দুঃখে বললাম, “এই সমাজ, বর্তমান বঙ্গসমাজ
বড়োই খারাপ, যেন
পতনের দিকে।
কলুষিত, লোভ,পরশ্রীকাতরতা,অকৃতজ্ঞতা,
আত্মবিস্মৃতি আর আছে পরনিন্দা-পরচর্চা।
কেউ কারুর জন্য নেই,
আছে শুধু কূটকচালিতে।”

No comments:
Post a Comment