প্রদীপ কুমার দে’(নীলু)র দুটি কবিতা
১
যাত্রা শেষের পথে
শেষ প্রদীপের আলো ছড়ানো অপুর সংসার
শেষের সেদিন এলো, চরাচরে
শুধুই আঁধার!
শেষ হলো অপুর জীবনের সফল যাত্রা,
মরণের সাথে তিন পাত্তি খেলার মধুর মাত্রা!
তারা খসে পড়ার মতোই তোমার নিষ্ক্রমণ,
মৃত্যু কে তিন পাত্তি খেলার মায়াবী,আমন্ত্রণ!
আমরা কেউই অমর নই অবুঝ নশ্বর জগতে,
কিছু মরণ যে কেবল রয়ে রয়ে রক্ত ঝরায়
ক্ষতে!
************
২
স্মৃতির দলিল
একাকী অযত্নে পড়ে আছি চিলেকোঠায়,
প্রাণহীন প্রাসাদের স্মৃতি ধরে রেখে,
বার্ধক্য কেড়ে নিয়েছে হৃদয়ের শব্দ ,
ক্ষয়াটে শরীর নিয়েছি ফসিলে ঢেকে।
প্রাসঙ্গিক কিছু অজানা কথা,অনুক্ত ইতিহাস,
লিখে যেও বিস্মৃতির আড়ালে সময়ের
দীর্ঘশ্বাস!

No comments:
Post a Comment