৷ গাঁটছড়া ৷
রুদ্রাণী রাই
কর্মপ্রাণ মানুষেরা গাঁটছড়া বেঁধেছে
সাহিত্যপ্রাণ মানুষের সাথে ৷
উৎসাহিত আমি, রোমান্টিক হয়ে
বিনিদ্র রজনী জাগি ৷
লেখার স্পৃহাকে সঞ্জীবিত করতে
আমরা প্রতিজ্ঞাবদ্ধ ৷
যদিও জীবিত স্বপ্নগুলো এখন কিংবদন্তী ৷
মাটি ছোঁয়া মানুষগুলো এখন
প্রতিক্রিয়াশীল ধ্বংসের হাতে কলমে
একমাত্র স্থির উত্তর ৷
————x——

No comments:
Post a Comment