কবিতা ছন্দ হীন
তমা কর্মকার
তুমি আমার ছন্দকে হারিয়ে দিয়েছো
নিঃস্ব করেছো আমাকে আমার অপরাধ|
বিভোর চোখে তাকিয়ে দেখেছি তোমায়
শিশু সরলতায় তোমায় নিয়ে গড়েছি স্বপ্ন|
তোমার ভালো লাগেনি আমার হাসি
আমার তোমায় ভালো বাসা |
যে তুমি আমার কবিতা লেখার প্রেরণা ছিলে
সেই তুমি আজ কেড়ে নিলে কাগজ কলম |
হারিয়ে ছন্দ কাগজ কলম তবুও লিখেছি
আমার হৃদয়ের চাতালে রক্তের লাল রঙে|
তোমার দেওয়া জ্বলন সয়েও
লিখেছি জ্বলন্ত চিতার কাঠ কয়লায়,
হয়তো তোমার ভালো লাগবে না

No comments:
Post a Comment