অভ্যাস
মাথুর দাস
যেই দেখেছি পাড়ার মাঝে ফাঁকা জায়গা,
পোড়ো বাড়ি, ঝোপজঙ্গল, পাঁচিল-ঘেরা
--
দিই বেমালুম টুক্ করে সব নোংরা ফেলে,
আনাজ খোসা, হাবিজাবি, ভাঙাচোরা
ঘুরছে ঘুরুক 'নোংরা-গাড়ি' পুরসভার,
চেতনামূলক গান বাজিয়ে বা হুইসেল্ ;
দূর্ ছাই কি সময় মেলে, সাত সকালে !
ইচ্ছে করেই হর রোজ তাই হই ফেল্ ।
এই আমি তো কাব্য লিখি, সমালোচক,
পরিবেশের বক্তৃতাতে কাঁপাই পাড়া ;
কিম্বা ধরো পাড়ার মাথা, ঘোঁতন কাকা,
কাজের মাসি, স্কুলমাস্টার, সবাই সেরা ।
সবাই বুঝি সবাই জানি কাজটি খারাপ,
বর্জ্যগুলিই বৃদ্ধি করে দুর্গন্ধ, ডেঙ্গু মশা ;
জেনে সব হই উদাসীন চিরটা কাল,
অভ্যাস মজ্জাগত, জ্ঞানপাপী
যে, মরণদশা !

No comments:
Post a Comment