স্বপ্ন ছবি
প্রেরণা বড়াল
-----------------
আহা মধুর এই চাঁদনি রাতে,
আঁকিছে কতো ছবি এই মনেতে,
ডানা মেলে সে উড়ে যায়।
বসে চাঁদের আংগিনায়,
দেখি চেয়ে নীলিমায়,
মুচকি হেসে তারা কয়,
একলা বসে কেন হেথায় ?
বাদল বলে কাছে আয়,
শীতল পরশ হাওয়া দেয়,
রাত্রি জাগা পাখি গায়,
যায় গো আমার মন হারায়।
খেয়ালের ওই নৌকায়,
তুমি আমি দুজনায়,
বেয়ে চলি অজানায়।
নিঝুম রাতে জোৎস্নায়,
জুঁই ডাকে ইশারায়,
হাসনাহেনায় হেসে চায়,
শিউলি ডেকে বলে, আয়
দেই তোকে আমি সাজায়ে।।

No comments:
Post a Comment