দায়
ডাঃ অরুণ চট্টোপাধ্যায়
যদি না দিতে জীবন আমায়
থাকত না চিন্তা জীবন রাখার,
থাকত না চিন্তা প্রতি পদে
থাকত না স্বপ্ন ভালবাসা।
যদি না দিতে জীবন আমায়
থাকত না কষ্ট জীবন রাখার,
থাকত না কষ্ট প্রতি পদে
থাকত না দ্বেষ সর্বনাশা।
যদি না দিতে জীবন আমায়
থাকত না চিন্তা নিজেকে নিয়ে,
থাকত না চিন্তা প্রতি পদে
থাকত না চিন্তা দুঃখ সহার।
যদি না দিতে জীবন আমায়
থাকত না কষ্ট পরের তরে,
থাকত না কষ্ট প্রতি পদে
থাকত না কষ্ট মানুষ হবার।

No comments:
Post a Comment