সকাল আনতে যাচ্ছি
শ্যামাপ্রসাদ ঘোষ
গাছ বলল, ও ছেলে, তুই যাস
কথা এই ভোরে?
এমন সময় একা একা এইভাবে কেউ ঘোরে!
দেখ এখনো চাঁদ রয়েছে, মোটেও
সকাল হয়নি,
পাখিদেরও ঘুম ভাঙেনি ওরাও কথা কয়নি,
যা বাড়ি যা, এই আমি
তোর পথটাকে আটকাছি।
ছেলে বলল, আটকিও
না, সকাল আনতে যাচ্ছি।
ফুল বলল, এদিক
তাকাও, পাপড়ি দিলাম ছড়িয়ে,
দাঁড়িয়ে খানিক সুগন্ধ নাও, তোমার
হৃদয় ভরিয়ে।
আমার দিকে না তাকিয়ে গেলে এমনভাবে,
তোমার অমন ডাগর দুচোখ খুব যে কষ্ট পাবে!
তোমার ভালো লাগবে বলেই তোমাকে আটকাচ্ছি,
ছেলে বলল, আটকিও
না ,সকাল আনতে যাচ্ছি।
ফসলভরা মাঠ বলল, একটু
দাঁড়াও খোকা,
তাকিয়ে দেখো ফলিয়েছি ধান কেমন থোকা থোকা।
শিশিরজলে স্নান করেছি, বাতাস
দোলা দিচ্ছে,
ধানের দোলা দেখার জন্যে সবারই হয় ইচ্ছে,
তোমারও হোক ইচ্ছেপূরণ এই ভেবে আটকাচ্ছি।
ছেলে বলল, আটকিও
না, সকাল আনতে যাচ্ছি।

No comments:
Post a Comment