মা
কাবেরী তালুকদার
মাগো, তোমাকে
আমার খুব মনে পড়ে।
ছিলাম আমি নিজেকে নিয়ে
চাইনি যে গো কারো দিকে
শুধু অসুখ করলে পরে
তুমি রাখতে আমায় তোমার কোলে ধরে।
জানতে চাইনি মাগো
তোমার সুখ দুঃখের কথা।
একটাও কথা শুনিনি তোমার
দিয়েছি কত ব্যথা।
যখন তুমি চলে গেলে
এই খেলা ঘরটি ফেলে
তখন যেন কেমন আমার
সবই খালি লাগে।
মাগো, আমি এসে
গেছি হায়
তোমার বয়সের কাছাকাছি প্রায়
এখন আমি বুঝি মাগো
সুখ দুঃখ কত ব্যথা
ছিল মনে তোমার গাঁথা,
তারা এখন ঠাঁই নিয়েছে
আমার মনের ভিতরে।
দুচোখ ভেঙে অশ্রু আসে
কোথায় আছো ,কোন সুদূরে।
ক্ষমা চাওয়া বাকি আছে
দয়া করে মা ডাকো কাছে।
লুটিয়ে রব মা ঐ পায়ে
হাত বুলিয়ে দিও মা গায়ে
আর যাবো না কোথাও চলে
শুয়ে রব মা তোমার কোলে,

No comments:
Post a Comment