তরুণী শহর তুমি
-----------------------
তীর্থঙ্কর মৈত্র
তোমার হৃদয়ে আমি অনাকাঙ্ক্ষিতের মতো
দরজায় দাঁড়িয়ে কি,বিরক্ত করেছি আগন্তুক!
তরুণী শহর তুমি, তোমার অলিতে গলিতে যতো
সব সুদৃশ্য ইমারত, মনের উদ্যানে গুপ্ত সুখ;
কামনার রোশনাই, মোমজ্বালা ঝাড়বাতি দোলে;
দেখেছি তো দূর থেকে; দেখেছি তোমার দুই চোখে;
রাজপথ,আহ্বান, হৃদয়ে সে ছিল সু-সম্রাট ;
ছেঁড়া পোশাক দেখে তো ,ভেবেছিলে অতি তুচ্ছ লোক!
খনি থেকে তোলা হিরে, সকলের চেনা কি সম্ভব?
আজ সেতো দ্যূতিময় ; জগতের গোলাপেরা জানে!
২৭/৯/২০২০

No comments:
Post a Comment