শমিত কর্মকারের দুটি কবিতা
একটু শীতের উষ্ণতা
আমরা দুজন প্রেমিক প্রেমিকা বেশ ভালোই আছি।
তুমি আছো বলে আজ শীতের সকালে আমি সুখী।
তোমার কথা ভাবি যখন ভীষণ শীতে কষ্ট পাই।
তোমাকে তাই রাখি ভীষণ লালন করে।
ভীষণ শীতে যখন আড্ডা তুমি থাকো তাই আমার সাথে।
তোমার আলিঙ্গনে কি যে খুশি হই সে তোমাকে
বলতে পারি না!
প্রেম জমে ওঠে তোমাকে দেখে দেখেই।
তাই তো তুমি আর ও আমার পরম প্রেমিকা।
তুমি কম্বল আর ও আমার গায়ের চাদর।
তোমরা দুজনই থাকো আমার
কিছুটা শান্তি
আমি আজ যাচ্ছি নিশ্চিন্ত পুরে।
তোমার অনেক অভাব অভিযোগের ওষুধ আনতে।
ও যে তুমি বলো, এই রকম
কোন মানুষ হয় নাকি!
দেখবে তোমার এই অসুখ হয়তো কমে যাবে।
তুমি হয়তো ভাববে সেটা আবার কি?
আমি বলি তুমি শুধু একটু সবুর করো।
নিশ্চিন্তপুরে আমি ভালোই থাকবো।
তোমার রোজকার অভিযোগ আর শুনবো না।

No comments:
Post a Comment